ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

খনিজ চুক্তি করতে ওয়াশিংটনে আসছেন জেলেনস্কি, বললেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১১:১১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১১:১১:০৩ পূর্বাহ্ন
খনিজ চুক্তি করতে ওয়াশিংটনে আসছেন জেলেনস্কি, বললেন ট্রাম্প
খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হওয়ার পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনের হোয়াইট হাউজে যেতে পারেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।চুক্তিতে সই করতে জেলেনস্কি আগামী শুক্রবারই হোয়াইট হাউজে যেতে পারেন বলে ট্রাম্প আশা প্রকাশ করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘বড় একটি চুক্তি’ করতে জেলেনস্কি ওয়াশিংটনে আসতে চান।ইউক্রেইন তাদের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির শর্তে রাজি হয়েছে বলে বিবিসি-কে জানিয়েছেন কিইভের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
চুক্তিটির বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা না গেলেও এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তা তুলে ধরেছে বিবিসি।গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ওয়াশিংটন প্রথমে ইউক্রেইনের খনিজ সম্পদ থেকে ৫০ হাজার কোটি ডলারের সম্ভাব্য রাজস্ব লাভের যে দাবি জানিয়েছিল, তা বাদ দিয়েছে।

তবে এই চুক্তিতে ইউক্রেইনকে সুদৃঢ় নিরাপত্তার নিশ্চয়তা দেয়নি যুক্তরাষ্ট্র, যেমন নিশ্চয়তা ইউক্রেইন দাবি করেছিল।ট্রাম্প মঙ্গলবার বলেছেন, চুক্তির বিনিময়ে ইউক্রেইন লড়াই করার অধিকার পাবে। তবে যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে লড়াইয়ের জন্য অস্ত্র ও গোলাবারুদ দেবে তেমন কোনও নিশ্চয়তা চুক্তিতে দেওয়া হয়নি।তারপরও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ সপ্তাহে চুক্তিটি সই করতে ওয়াশিংটনে যাবেন বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প।তিনি বলেন, “যুক্তরাষ্ট্র, তাদের অর্থ এবং সামরিক অস্ত্র ছাড়া ইউক্রেইন যুদ্ধ খুব অল্প সময়েই শেষ হয়ে যেত।” ইউক্রেইন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি হলে এর আওতায় দেশটিতে কিছু শান্তিরক্ষী রাখার দরকার পড়বে বলেও ট্রাম্প উল্লেখ করেন।তিনি বলেন, ইউক্রেইনকে এতদিন যুক্তরাষ্ট্র যে সাহায্য-সহায়তা দিয়েছে তার বিনিময়েই তিনি দেশটির খনিজ সম্পদ চাইছেন। তার কথায়, “আমরা দেশটিকে (ইউক্রেইন) একটি অনেক বড় সমস্যার সময় সাহায্য করছি। কিন্ত এখন আমরা (আমেরিকান করদাতারা) আমাদের অর্থ ফেরত চাই।”

খনিজ চুক্তিটি ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে সহযোগিতার পথ সুগম করতে পারে। তাছাড়া, চুক্তির শর্তগুলোকেও এখনকার প্রেক্ষাপটে ইউক্রেইনের জন্য অনেকটাই ভাল বলে মনে করছেন দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তারা।কারণ, গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এই চুক্তির ফলে একটি যৌথ তহবিল গঠন হবে। সেই তহবিল ইউক্রেইনের অবকাঠামো এবং অর্থনীতি পুনর্গঠনে ব্যবহার করা যাবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা