ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চার পদ রেখে জাতীয় নাগরিক কমিটির সব সেল বিলুপ্ত

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১২:২৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১২:২৮:৪৪ অপরাহ্ন
চার পদ রেখে জাতীয় নাগরিক কমিটির সব সেল বিলুপ্ত
জাতীয় নাগরিক কমিটির (জানাক) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠক ছাড়া অন্যান্য সকল কমিটি, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়, যা সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠক ছাড়া জাতীয় নাগরিক কমিটির অন্যান্য সব অর্গানোগ্রাম, নির্বাহী কমিটি, সেল এবং সার্চ কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যারা রাজনৈতিক দলে যোগদান করবেন, তাদের সদস্যপদ বহাল থাকবে, তবে রাজনৈতিক দলে অন্তর্ভুক্তির পর তাদের জানাকের সদস্যপদ বাতিল হয়ে যাবে। যেসব সদস্য রাজনৈতিক দলে যোগ দেবেন না, তাদের সদস্যপদ বজায় থাকবে।

এছাড়া, আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠক আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১৫ দিন অনানুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন এবং তাদের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির তিন সদস্যের একটি আনুষ্ঠানিক ফোরাম নতুন অর্গানোগ্রাম নির্ধারণ করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায় আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মাধ্যমে জানাকের রাজনৈতিক দল গঠনের ঐতিহাসিক দায়িত্ব সম্পন্ন হবে। এরপর থেকে জানাক সিভিল-পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে থাকবে এবং আর কোনো নতুন দল গঠনের উদ্যোগ নেবে না। দেশ ও জনগণের স্বার্থে জাতীয় নাগরিক কমিটি ভবিষ্যতে দৃঢ় প্রতিজ্ঞ ও সক্রিয়ভাবে কাজ করে যাবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা