ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

পরিবার নিয়ে ভাড়া বাড়িতে উঠছেন শাহরুখ! জানা গেল পেছনের কারণ

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১২:৩৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১২:৩৬:৪৮ অপরাহ্ন
পরিবার নিয়ে ভাড়া বাড়িতে উঠছেন শাহরুখ! জানা গেল পেছনের কারণ
বলিউড বাদশা শাহরুখ খানের বাংলো মান্নাত এখন মুম্বাইয়ের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ। বান্দ্রার এই বাংলোর সামনে প্রতিদিন শত শত শাহরুখ-ভক্ত ভিড় করেন। ২৫ বছরেরও বেশি সময় ধরে খান পরিবার এখানে বসবাস করছেন।

তবে এবার একটি চমকপ্রদ খবর শোনা যাচ্ছে। জানা গেছে, চলতি বছরের শেষের দিকে তারা মান্নাত ছাড়বেন এবং একটি নতুন অ্যাপার্টমেন্টে থাকবেন। যদিও বিষয়টি অনেকেই বিশ্বাস করতে পারছেন না, এটি সত্যিই ঘটতে চলেছে।

এ ব্যাপারে আরও তথ্য পাওয়া গেছে যে, মান্নাতে কিছু সংস্কার কাজ শুরু হবে, যার ফলে খান পরিবার কিছুদিন অন্য জায়গায় থাকতে হবে।

বলিউড ভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মান্নাতের কিছু অংশ বড় করা হবে এবং নতুন কয়েকটি ফ্লোর যোগ করা হবে। এজন্য শাহরুখ খান আদালত থেকে অনুমতি নিয়েছেন। কিছু কাজ ইতোমধ্যে শুরু হলেও, পরবর্তী ভারী কাজের জন্য পরিবারকে অন্যত্র থাকতে হবে।

এছাড়া, শাহরুখ খানের নতুন ঠিকানা হবে বান্দ্রার পালি হিল এলাকায়, যেখানে তিনি তার স্ত্রী গৌরী, ছেলে আরিয়ান, মেয়ে সুহানা এবং ছোট ছেলে আব্রামসহ একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় বসবাস করবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা