ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

থানা পর্যায়ে কমিটি করবে জাতীয় নাগরিক কমিটি

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৫:২৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৫:২৪:০০ অপরাহ্ন
থানা পর্যায়ে কমিটি করবে জাতীয় নাগরিক কমিটি
জাতীয় নাগরিক কমিটি থানা পর্যায়ে প্রতিনিধিত্বমূলক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী শনিবার তার ফেসবুক পোস্টে এই বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছেন। 

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি থানা পর্যায়ে গঠিত কমিটি ‘প্রতিনিধি কমিটি’ নামে পরিচিতি পাবে এবং প্রতিটি কমিটিতে অন্তত ২৫ শতাংশ নারী, ৫ শতাংশ শহীদ পরিবার বা আহত অভ্যুত্থানকারী, সংখ্যালঘু, কৃষক এবং শ্রমিক শ্রেণির প্রতিনিধিত্ব থাকবে। 

প্রতিনিধি কমিটি গঠনের ৬০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। জেলা পর্যায়ের থানা কমিটিতে কমপক্ষে ২১ জন এবং মহানগরের ক্ষেত্রে ৩১ জন সদস্য থাকবে। এছাড়া কমিটিতে শিক্ষক, আইনজীবী, লেখক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, গৃহিণী এবং ধর্মীয় ক্ষেত্রে তরুণ নেতৃত্বের (বয়স অনূর্ধ্ব ৫০) সমন্বয় থাকতে হবে।  

এই কমিটিতে অংশগ্রহণের জন্য থানা এলাকার বাসিন্দা হওয়া বাধ্যতামূলক এবং আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত বা সুবিধাভোগী ব্যক্তিরা এতে থাকতে পারবেন না। 

কমিটি অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে কাজ করবে এবং অভ্যুত্থানের স্পিরিট বজায় রেখে নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। 

প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর নাসির উদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটে, যারা ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আন্দোলন সফল করতে চায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা