ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

‘নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র’ ব্যবহার করলেই মামলা, হুঁশিয়ারি ট্রাম্পের

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০২:০৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০২:০৯:১৫ অপরাহ্ন
‘নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র’ ব্যবহার করলেই মামলা, হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গণমাধ্যম নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন। যেসব গণমাধ্যম বা লেখক ‘নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র’ ব্যবহার করবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে হুমকি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে সুন্দর নতুন আইন প্রণয়নের ইঙ্গিতও দিয়েছেন।
মার্কিন সাংবাদিক মাইকেল উলফের নতুন বই ‘অল অর নাথিং : হাউ ট্রাম্প রিক্যাপটেড আমেরিকা’ প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলের প্রথম মেয়াদে ২০১৮ সালের বেস্টসেলার বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ-এর জন্য পরিচিত এই লেখক।

সর্বশেষ বইটির প্রকাশক ক্রাউনকে উদ্ধৃত করে ইউরোনিউজ জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্পের প্রচারের ১৮ মাসজুড়ে এই বইয়ের কাজ করা হয়েছে। ট্রাম্প কীভাবে পুনরায় আমেরিকার ক্ষমতায় এলেন সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে।এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘‘বেনামী' বা ‘অফ দ্য রেকর্ড’ উদ্ধৃতি সহ জাল বই এবং গল্পগুলো বের হচ্ছে।’’  

ওলফের সর্বশেষ কাজকে ‘মানহানিকর কল্পকাহিনী’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই নির্লজ্জ অসততার জন্য বড় মূল্য দিতে হবে। আমি এটা আমাদের দেশের সেবা হিসেবে করব। কে জানে, হয়তো আমরা কিছু সুন্দর নতুন আইন তৈরি করব।এর আগে, যুক্তরাষ্ট্রে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের খবর সংগ্রহে এপি, রয়টার্স ও ব্লুমবার্গসহ কয়েকটি সংবাদ সংস্থার সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের মিডিয়া কভারেজ সম্পর্কিত নতুন নীতি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র : ফ্রান্স২৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১

রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১