ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

আসুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বশক্তি নিয়োগ করি: খালেদা জিয়া

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০২:২৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০২:২৪:২৪ অপরাহ্ন
আসুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বশক্তি নিয়োগ করি: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সর্বশক্তি নিয়োগ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে একত্রে কাজ করতে এবং দলের ঐক্য আরও শক্তিশালী করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন।

আজ, বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি দলের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খালেদা জিয়া। তিনি বলেন, "আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এখনও ফ্যাসিস্টদের সহযোগীরা চক্রান্তে লিপ্ত। আসুন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের সব শক্তি নিয়োগ করি এবং ঐক্যকে আরও বেগবান করি।"

তিনি আরও বলেন, "আসুন, জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারো আন্দোলন, সংগ্রাম এবং রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে ঐক্যবদ্ধ ও সুসংহতভাবে গড়ে তুলি।"

খালেদা জিয়া ছাত্র-যুবকদের এবং দেশবাসীকে ভ্রাতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে একটি বাসযোগ্য ও উন্নত রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানান।

তিনি বলেন, "আমি বর্তমানে অসুস্থ অবস্থায় যুক্তরাজ্য থেকে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই— আসুন, জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারো আন্দোলন, সংগ্রাম এবং রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ ও সুসংহতভাবে গড়ে তুলি।"

এর আগে, বেলা ১১টার দিকে বিএনপির বর্ধিত সভা জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে শুরু হয়, যেখানে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ