ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০২:৪৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০২:৪৬:৪৯ অপরাহ্ন
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
তেলেগু অভিনেতা এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টির সদস্য পোসানি কৃষ্ণ মুরলিকে গ্রেফতার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে হায়দরাবাদে তার বাসভবন থেকে তাকে আটক করা হয়। তাকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, এবং এ বিষয়ে ওবুলভারিপল্লি থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইন্ডিয়া টুডে’র তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ৩৫৩(২), ১১১-সহ তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে রাজারামপেটের অতিরিক্ত বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

গ্রেফতারের সময় পোসানি পুলিশকে জানান যে, তিনি অসুস্থ এবং চিকিৎসাধীন রয়েছেন, তবে পুলিশ তাকে সহযোগিতা করতে বলেন। তার স্ত্রীর হাতে গ্রেফতারি নোটিশ তুলে দেওয়া হয়, যেখানে উল্লেখ করা হয় যে তার অপরাধ শাস্তিযোগ্য এবং জামিন অযোগ্য, ফলে তাকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পোসানি কৃষ্ণ মুরলির বিরুদ্ধে মামলা হয়। পোসানি তেলেগু চলচ্চিত্র জগতের জনপ্রিয় কমেডি অভিনেতা এবং ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রতি সমর্থন জানিয়েছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট