ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রমজানে চাহিদার তুলনায় অতিরিক্ত সয়াবিন তেল আমদানি

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৩:২০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৩:২০:২৯ অপরাহ্ন
রমজানে চাহিদার তুলনায় অতিরিক্ত সয়াবিন তেল আমদানি
রমজানে ৩ লাখ মেট্রিক টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে ৩ লাখ ৮৯ হাজার মেট্রিক টন আমদানি হয়েছে, জানাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সংস্থাটির মহাপরিচালক আলীম আখতার খান বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেন, ভোক্তাদের জন্য রমজান স্বস্তিদায়ক করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বাজার স্থিতিশীল রাখতে তদারকি টিমের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

তিনি জানান, ছোলা, খেজুর, চিনিসহ নিত্যপণ্যের পর্যাপ্ত আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে পর্যাপ্ত আমদানি থাকা সত্ত্বেও কিছু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

মহাপরিচালক ব্যবসায়ীদের রমজানে সংযমী হতে এবং ভোক্তাদের স্বার্থকে অগ্রাধিকার দিতে আহ্বান জানান। সংস্থাটি বাজারের ওপর কড়া নজর রাখবে, যাতে কেউ অনৈতিক সুবিধা নিতে না পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে