ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ফ্ল্যাট থেকে মার্কিন অভিনেত্রীর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৩:২৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৩:২৫:১৩ অপরাহ্ন
ফ্ল্যাট থেকে মার্কিন অভিনেত্রীর মরদেহ উদ্ধার
মার্কিন অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গ মাত্র ৩৯ বছর বয়সে মারা গেছেন। নিউ ইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (২৬ ফেব্রুয়ারি) ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টে অচেতন অবস্থায় পাওয়া গেলে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর পেছনে আপাতত কোনো সন্দেহজনক কারণ পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে ফরেনসিক পরীক্ষা চলছে।

অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, "গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, মিশেল ট্রাকটেনবার্গ আমাদের মাঝে নেই। এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি।"

৯০ ও ২০০০-এর দশকে শিশুশিল্পী হিসেবে আলোচনায় আসা মিশেল সবচেয়ে বেশি পরিচিত ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’-এর ডন সামারস এবং ‘গসিপ গার্ল’-এর জর্জিনা স্পার্কস চরিত্রে অভিনয়ের জন্য।

মাত্র ৯ বছর বয়সে ‘দ্য অ্যাডভেঞ্চারস অব পিট অ্যান্ড পিট’ সিরিজের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। ১৯৯৬ সালে ‘হ্যারিয়েট দ্য স্পাই’ সিনেমায় বড় পর্দায় অভিষেক হয়। ‘ইউরোট্রিপ’, ‘আইস প্রিন্সেস’ ও ‘কিলিং কেনেডি’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় তার উপস্থিতি দর্শকদের মনে ছাপ ফেলেছিল।

তার অকালপ্রয়াণে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করছেন এবং তার পরিবারকে সমবেদনা জানাচ্ছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে