ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ধর্ষণের মিথ্যা খবরে ভেঙে পড়েছেন সেই নারী

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৩:৩৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৩:৩৭:৩৩ অপরাহ্ন
ধর্ষণের মিথ্যা খবরে ভেঙে পড়েছেন সেই নারী
টাঙ্গাইলে রাজশাহীগামী একটি বাসে ডাকাতির ঘটনায় ভুক্তভোগী এক নারী গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেছেন, তার সঙ্গে ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটেনি, অথচ ভুল সংবাদে তাকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে।

গত ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকার হেমায়েতপুর থেকে রাজশাহীগামী বাসটিতে ডাকাতি হয়। ডাকাতরা যাত্রীদের টাকা-পয়সা ও গয়না ছিনিয়ে নেয়। কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ওই বাসে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। কিন্তু পরবর্তীতে সেই নারী নিজেই স্পষ্টভাবে জানিয়েছেন, এই তথ্য সত্য নয়।

ভুক্তভোগী বলেন, "আমার টাকা-পয়সা, গয়না কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচার করে আমাকে মানসিকভাবে ভেঙে দেওয়া হয়েছে। আমার স্বামী অনেকদিন ধরে অসুস্থ, তারপরও বলা হচ্ছে, সে বাসে ছিল। এসব মিথ্যা তথ্য আমার পরিবার ও সমাজে আমাকে হেয় করছে।"

তিনি আরও জানান, ডাকাতরা তাকে ও অন্য নারী যাত্রীদের শরীরে সার্চ করে এবং গয়না ছিনিয়ে নেয়। চুড়ি খুলতে গিয়ে তার হাতে আঘাত লাগে, তখন তিনি চিৎকার করেছিলেন। তবে কাউকে ধর্ষণ করা হয়নি বলে তিনি জোর দিয়ে বলেন।

ভুক্তভোগীর অনুরোধ, "আমাদের কথা না শুনে কেউ যেন এমন কিছু প্রচার না করে। এতে আমাদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।"

গণমাধ্যম ও সমাজের প্রতি তার আহ্বান, সত্য যাচাই ছাড়া সংবেদনশীল বিষয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকা উচিত, যেন অন্যায় না ঘটলেও ভুক্তভোগীরা আরও একবার সামাজিক বিচারের শিকার না হন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা