ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ট্রাম্পের মন্ত্রিসভায় ঢুকতে দেওয়া হলো না রয়টার্স-এপির সাংবাদিকদের

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৪:১১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৪:১১:১৭ অপরাহ্ন
ট্রাম্পের মন্ত্রিসভায় ঢুকতে দেওয়া হলো না রয়টার্স-এপির সাংবাদিকদের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি), রয়টার্সসহ কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। হোয়াইট হাউজের নতুন গণমাধ্যম নীতির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে প্রশাসন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এপির ফটোগ্রাফার, রয়টার্স, হাফপোস্ট এবং জার্মান সংবাদপত্র ‘তাগেসপিগেল’-এর সাংবাদিকদের বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি। তবে এবিসি, নিউজম্যাক্স, ব্লুমবার্গ নিউজ, এনপিআর এবং এক্সিওসের প্রতিনিধিদের কভারেজের অনুমতি দেওয়া হয়।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ছোট পরিসরের ইভেন্টে কারা অংশ নেবেন, সে সিদ্ধান্ত প্রশাসন নেবে। তিনি বলেন, "সুপরিচিত সংবাদমাধ্যমগুলোকে প্রেসিডেন্টের দৈনিক কার্যক্রম কভার করতে দেওয়া হবে, তবে জায়গার সীমাবদ্ধতার কারণে কিছু ইভেন্টে উপস্থিতি সীমিত রাখা হবে।"

এর আগে হোয়াইট হাউজের ‘পুল সিস্টেমে’ নির্দিষ্ট টেলিভিশন, রেডিও, বার্তাসংস্থা, পত্রিকা এবং ফটো সাংবাদিকরা প্রেসিডেন্টের ইভেন্ট কভার করতেন। পরে তারা অন্য গণমাধ্যমের সঙ্গে তথ্য শেয়ার করতেন। এপি, রয়টার্স ও ব্লুমবার্গ এই প্রক্রিয়ার দীর্ঘদিনের অংশ।

যৌথ বিবৃতিতে তারা বলেছে, "বিশ্বব্যাপী মার্কিন প্রেসিডেন্টের খবর পৌঁছে দেওয়ার দায়িত্বে আমরা থাকি। তাই আমাদের প্রতিনিধিদের ইভেন্টে অংশ নিতে না দেওয়াটা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।"

এপির সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার বিষয়টিও আলোচনায় এসেছে। কয়েকদিন আগে এপি জানায়, ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী তারা মেক্সিকো উপসাগরকে ‘আমেরিকা উপসাগর’ নামে অভিহিত করবে না। এরপরই তাদের সাংবাদিকদের বৈঠকে ঢুকতে না দেওয়ার ঘটনা ঘটে।

ক্যারোলিন লেভিট জানান, পাঁচটি প্রধান টেলিভিশন নেটওয়ার্ক রোটেশন পদ্ধতিতে বৈঠক কভার করবে। পাশাপাশি হোয়াইট হাউজ নিজস্ব সম্প্রচার শুরু করতে পারে। পত্রিকা ও রেডিও সাংবাদিকদের রোস্টার পদ্ধতিতে জায়গা দেওয়া হবে, তবে নতুন সংবাদমাধ্যমের জন্যও সুযোগ তৈরি করা হচ্ছে।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের গণমাধ্যম নীতির সমালোচনা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। হোয়াইট হাউজের এই নতুন কৌশল প্রেসিডেন্টের সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক থাকা গণমাধ্যমগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।

সূত্র: রয়টার্স

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা