ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

অস্কারজয়ী জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৪:২৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৪:২৯:৩৮ অপরাহ্ন
অস্কারজয়ী জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু
হলিউডের কিংবদন্তি অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী, জনপ্রিয় পিয়ানোবাদক বেৎসি আরাকাওয়ার রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় সৃষ্টি হয়েছে পশ্চিমা বিনোদন অঙ্গনে। মৃত্যুকালে হ্যাকম্যানের বয়স ছিল ৯৫ এবং তার স্ত্রীর বয়স ছিল ৬৩।

বিবিসি সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বুধবার দুপুরে নিউ মেক্সিকোর তাদের নিজ বাড়ি থেকে এই তারকা যুগলের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তাদের পোষ্য কুকুরটিও মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, দুপুর পৌনে দুইটার দিকে ওল্ড সানসেট ট্রেইল এলাকায় একটি বাড়িতে যাওয়ার পর সেখানে জিন হ্যাকম্যান, তার স্ত্রী বেৎসি আরাকাওয়া এবং কুকুরটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়।

হ্যাকম্যান ৯৫ বছর বয়সে এই পৃথিবী থেকে বিদায় নেন। তিনি ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭১) এবং ‘আনফরগিভেন’ (১৯৯২) সিনেমার জন্য অস্কার পুরস্কার লাভ করেছিলেন। এছাড়াও তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা অস্কারের জন্য মনোনীত হয়েছিল।

১৯৭০ ও ৮০-এর দশকে সুপারম্যান সিনেমায় লেক্স লুথর চরিত্রে অভিনয় করে তার খ্যাতি আরও বৃদ্ধি পায়। তিনি ১০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।

এদিকে, পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে এবং এটি নিয়ে আরও বিস্তারিত তথ্য বের হয়ে আসার অপেক্ষা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে