ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত ২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী

ট্রাম্প-জেলেনস্কি বাগ্‌বিতণ্ডা, যৌথ সংবাদ সম্মেলন বাতিল

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৮:০৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৮:০৭:২৪ পূর্বাহ্ন
ট্রাম্প-জেলেনস্কি বাগ্‌বিতণ্ডা, যৌথ সংবাদ সম্মেলন বাতিল
তীব্র বাগবিতণ্ডা ও যৌথ সংবাদ সম্মেলন বাতিলের মধ্য দিয়ে শেষ হলো বহুল প্রতীক্ষিত ট্রাম্প-জেলেনস্কি বৈঠক। স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।এতদিন দুই রাষ্ট্রনেতার মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই হয়েছে অনেক, কিন্তু এবার কোনো রাখ-ঢাক না রেখে মুখোমুখি উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য একসময় চিৎকার-চ্যাঁচামেচির পর্যায়ে চলে যায়।
দুই নেতার বৈঠকের শুরুতেই সাংবাদিকদের সামনে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।
 
ট্রাম্প বলেন, ‘আপনার দেশের মানুষ খুবই সাহসী; কিন্ত আপনাকে হয় (রাশিয়ার সঙ্গে) একটি চুক্তি করতে হবে নইলে আমরা আর আপনাদের সঙ্গে নেই। আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে।’বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের নাম উল্লেখ করে তাকে খুনি হিসেবে আখ্যা দেন জেলেনস্কি। বলেন, একজন খুনিকে কোনোভাবে ছাড় দেওয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানেরও সমালোচনা করেন জেলেনস্কি।
 
একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। এসময় জেলেনস্কির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বলেন, জেলেনস্কির মধ্যে কোনো কৃতজ্ঞতাবোধ নেই।ওভাল অফিসে বসে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টকে অসম্মান করেছেন বলেও মন্তব্য করেন ভ্যান্স। এ সময় উচ্চস্বরে জেলেনস্কি উত্তর দেন, অনেকবার যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ দিয়েছে ইউক্রেন।
 
হোয়াইট হাউসের রীতি অনুযায়ী বৈঠক শেষে দুই রাষ্ট্র নেতার মধ্যে যৌথ সংবাদ সম্মেলন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।
 
জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। যদিও ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, জেলেনস্কি ‘যুক্তরাষ্ট্র ও এ দেশের শ্রদ্ধার জায়গা ওভাল অফিসকে অসম্মান’ করেছেন। তিনি বলেন, ‘যেদিন তিনি (জেলেনস্কি) শান্তির জন্য প্রস্তুত হবেন, আবার (হোয়াইট হাউসে) ফিরে আসতে পারেন।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী