ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার ‘শুক্রবার আমার চেম্বারে রোগী বেশি’—ভোট দিয়ে বললেন এজাজ পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি   হলি আর্টিজানের ১০ বছর কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬ মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে বড় সুখবর FLAXA ও বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত সেমিনার পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

আমানতস্বরূপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই: সারজিস

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৮:২৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৮:২৭:২৫ পূর্বাহ্ন
আমানতস্বরূপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, পরম সৌভাগ্যে পাওয়া আমানতস্বরূপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। জীবনের বিনিময়ে হলেও মানুষ আর দেশের জন্য কিছু করে যেতে চাই। দলে পদ পাওয়া প্রসঙ্গে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ,ঢাকা বিভাগ (আংশিক), (ঢাকা মহানগর উত্তর, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ খুব দ্রুত এই ৩২ জেলার পথে প্রান্তরে ছাত্রজনতার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ।

তিনি লেখেন, আমরা দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবী ভাইয়েদের কথা শুনতে চাই, স্কুলে পড়ুয়া আগামী বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই, পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেওয়া বোনদের কথা শুনতে চাই, শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই।

এর আগে শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করে রাজনৈতিক দলটি৷ মূলত জুলাই বিপ্লবের অন্যতম অংশীদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে এই দল গঠন করা হয়েছে।

কমেন্ট বক্স
বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার