ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মানুষ মুক্তির অপেক্ষায় ছিল, আমরা বুকের রক্ত ঢেলে দেশ স্বাধীন করি-নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৮:৪০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৮:৪০:০২ পূর্বাহ্ন
মানুষ মুক্তির অপেক্ষায় ছিল, আমরা বুকের রক্ত ঢেলে দেশ স্বাধীন করি-নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের মানুষ যখন মুক্তির অপেক্ষায় ছিল, আমরা তখন আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৫ বছরে যখন আমরা গণতন্ত্রের কথা বলেছি তখন আমাদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, রাজনৈতিক দলের নেতাদের গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের শুধু গ্রেফতারই নয়, দেশছাড়াও করা হয়েছিল। সেই খুনি হাসিনার সামনে ইস্পাত কঠিন মুহূর্তের মতো দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল, পক্ষ বা গোষ্ঠী সেই ৪৭ সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল তারা তাদের সেই পতাকাটা মানুষের সামনে উড্ডীন রেখেছিল।

তিনি বলেন, কিন্তু গত নির্বাচনের পরে যখন মানুষ আশাহত হয়েছিল তখন আমাদের এই ছাত্ররা জনগণের সবশেষ আশার প্রতীক হয়েছিল। গত ১৫ বছরে যেসব রাজনৈতিক দল-গোষ্ঠী-পক্ষ নির্যাতন, হামলা, গ্রেফতারের শিকার হয়েছেন, জীবনের আর্থিক মূল্য খুইয়েছেন- আমরা তাদের সংগ্রামী অভিনন্দন জানাই।

নতুন রাজনৈতিক দল ঘোষণার পেছনে দুইটি অর্গানাইজেশন কাজ করেছিল জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিপ্লবের নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের ছাত্র আন্দোলন যখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে দিয়েছিল, আমরা সেই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি প্রতিষ্ঠা করি। গত ছয় মাসে বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে ৪০০ থানায় আমরা কমিটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে যে দল আসছে ছাত্র ভাইদের ওপর কর্তব্য রয়েছে যারা আপনাদের সাপোর্টে এসে দাঁড়িয়েছে- তাদের সেই ত্যাগ মূল্যায়নের জায়গায় থাকবেন। যখন দল সৃষ্টি হবে আমরা যেন তখন আপনাদের মধ্যে ভেদাভেদ না দেখি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছেন তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা