ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আজ থেকে ‘অগ্নিঝরা মার্চ’ শুরু

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ১০:১০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ১০:১০:১৪ পূর্বাহ্ন
আজ থেকে ‘অগ্নিঝরা মার্চ’ শুরু
মার্চ মাস বাঙালির ইতিহাসে এক চিরস্মরণীয় অধ্যায়। এই মাসেই বাঙালির বহু বছরের সংগ্রাম, ত্যাগ আর আত্মাহুতির চূড়ান্ত পরিণতি আসে স্বাধীনতার মাধ্যমে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছিল এই মার্চ মাসেই, যা বাঙালির কয়েক হাজার বছরের সামাজিক-রাজনৈতিক স্বপ্নসাধকে বাস্তবে রূপ দেয়।

বাঙালির স্বাধীনতার সংগ্রাম হুট করে শুরু হয়নি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, এবং ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের মতো ধারাবাহিক আন্দোলন বাঙালির মুক্তির আকাঙ্ক্ষাকে ক্রমেই তীব্র করে তোলে। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মার্চে সেই উত্তাল স্রোত প্রবাহিত হয় চূড়ান্ত লড়াইয়ের দিকে।

পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার ঘোষণা দিলে মুহূর্তেই সারা দেশে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। ঢাকা স্টেডিয়ামে খেলা চলাকালীন রেডিওতে খবর শোনার পর দর্শকরা গ্যালারি থেকে "জয় বাংলা" স্লোগান দিতে দিতে রাজপথে নেমে আসে। ছাত্র-জনতা, শ্রমিক-কর্মচারী, সবাই রাস্তায় নেমে আসে বিক্ষোভে।

৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠে বাঙালি পায় স্বাধীনতার ডাক — "এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।" এই ভাষণ বাঙালির হৃদয়ে আগুন ধরিয়ে দেয়, যা আর কখনো নিভে যায়নি।

২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ চালিয়ে ঢাকায় নির্বিচারে গণহত্যা চালায়।  শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হলেও ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা আসে, যা সারা দেশে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে। শুরু হয় নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধ।

মার্চের সেই উত্তাল দিনগুলো থেকেই জন্ম নেয় মুক্তিযুদ্ধের চেতনা। লাখো প্রাণের আত্মত্যাগ, অগণিত মা-বোনের ত্যাগ আর বীর মুক্তিযোদ্ধাদের অবিরাম লড়াইয়ের ফলে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বিজয়ের সূর্য ওঠে। গর্বিত বাঙালি পায় তার কাঙ্ক্ষিত স্বাধীনতা — জন্ম নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ

হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ