ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

হেযবুত তওহীদের বাড়িতে হামলা, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ১০:৫৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ১০:৫৭:২৪ পূর্বাহ্ন
হেযবুত তওহীদের বাড়িতে হামলা, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
রংপুরের পীরগাছায় গুজব ছড়িয়ে হেযবুত তওহীদের পাঁচটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়ী করে থানায় মামলা করেছেন সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম। মামলায় ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মামলার বিষয়টি পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় পারুল ইউনিয়নের ছিদাম বাজার সংলগ্ন শামীমের বাড়িতে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। এর আগের দিন, ২৩ ফেব্রুয়ারি, স্থানীয় জামায়াত সভাপতি নূর আলম অনুষ্ঠানটি বন্ধের হুমকি দেন। প্রশাসনকে জানানো হলেও, পরদিন সকালে হামলা চালানো হয়।

নূর আলমের নেতৃত্বে একটি মিছিল এসে শামীমের বাড়ি, তার ভাইদের ও শ্বশুরবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে, লুটপাট চালায় এবং অগ্নিসংযোগ করে। ১৫ জন আহত হন, ২২টি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয়।

২৭ ফেব্রুয়ারি থানায় মামলা দায়ের করেন শামীম। তিনি বলেন, ‘আমাদের সংগঠন আইন মেনে চলে। অথচ পরিকল্পিতভাবে আমাদের ঘরবাড়ি পুড়িয়ে, গবাদি পশু, হাঁস-মুরগি, এমনকি ব্যবসাপ্রতিষ্ঠানও লুট করেছে।’

পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, “দুই পক্ষের মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে।”

এদিকে, ২৬ ফেব্রুয়ারি এলাকাবাসী হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তারা বলেন, গ্রেপ্তার না হলে আন্দোলন আরও তীব্র হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা