ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন

আবারও উত্তপ্ত পরিস্থিতি ভারতের মণিপুর

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ১২:১১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ১২:১১:৪৬ অপরাহ্ন
আবারও উত্তপ্ত পরিস্থিতি ভারতের মণিপুর
ভারতের মণিপুর রাজ্যে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের পর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। এর পর, রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় এবং কুকি সহ অন্যান্য জাতির সশস্ত্র গোষ্ঠীগুলোকে সাত দিনের মধ্যে অস্ত্র জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়। রাজ্যের নতুন রাজ্যপাল ও সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা এই সময়সীমা বেঁধে দেন, যা বৃহস্পতিবার শেষ হয়। শেষ দিনে সশস্ত্র মেইতেই গোষ্ঠী ‘আরামবাই টেঙ্গোল’ তাদের অস্ত্র জমা দেয়।

এর মধ্যে, মন্দির লক্ষ্য করে পাহাড় থেকে গুলি চালিয়েছে কুকি জঙ্গিরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (১ মার্চ) হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় মেইতেইদের পবিত্র স্থানে গিয়েছিলেন একদল ভক্ত। সেই সময় নিকটবর্তী পাহাড় থেকে তাদের লক্ষ্য করে মোট সাত রাউন্ড গুলি চালানো হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

গুলির ঘটনার পর আশপাশের গ্রাম থেকে বাসিন্দারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ জানান এবং বেশ কিছুক্ষণ সড়ক অবরোধ করেন। তারা শান্তি ফিরিয়ে আনতে এবং মেইতেই সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়ে থাকা বাঙ্কারগুলো ভেঙে দেয়ার দাবি জানান।

এদিকে, মণিপুরে লুট করা ও অবৈধ অস্ত্রসমর্পণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা ৬ মার্চ বিকেল ৪টা পর্যন্ত বাড়ানো হয়েছে। মণিপুরে ২০২৩ সালের মে মাস থেকে চলা সংঘাতে রাজ্যের আধা সামরিক বাহিনী ও পুলিশের অস্ত্রাগার থেকে প্রায় ৬ হাজার অস্ত্র লুট করে বিদ্রোহীরা, যার ফলে উগ্রপন্থীদের হামলায় এ পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন