ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

চীনের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের পেছনে কারণ জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ১২:২৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ১২:২৭:৪০ অপরাহ্ন
চীনের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের পেছনে কারণ জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য দ্বন্দ্বের অংশ হিসেবে চীনের ওপর নতুন করে আরও ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারির শুরুতে চীন থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি। এখন আবার শুল্ক আরোপের পেছনের কারণ ব্যাখ্যা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজে একটি সাক্ষাৎকার দিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ ঘটাচ্ছে, যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে। বিশেষ করে ফেন্টানিলের প্রবাহসহ বিভিন্ন বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

চীনের পক্ষ থেকেও এই শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “ওয়াশিংটন ফেন্টানিল ইস্যুকে ব্যবহার করে শুল্ক চাপ ও ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। এতে দুই দেশের মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত সংলাপ ও সহযোগিতার ওপর গুরুতর প্রভাব পড়বে।”

তিনি সতর্ক করে বলেন, এই শুল্ক সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্যই ক্ষতিকর হবে। লিন দাবি করেন, চীন ছিল বিশ্বের প্রথম দেশ যারা ফেন্টানিল জাতীয় পদার্থগুলোর ওপর সরকারিভাবে নিয়ন্ত্রণ আরোপ করেছিল।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরো জানান, আগামী ৪ মার্চ থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার পরিকল্পনা রয়েছে। একইসাথে, চীনের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি ট্রাম্প মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে, ওই দুই দেশ সীমান্ত নিরাপত্তা তহবিল বাড়াতে এবং মাদক পাচার মোকাবিলা নিয়ে আলোচনায় সম্মত হওয়ায় এক মাসের জন্য শুল্ক আরোপ স্থগিত করেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১

রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১