ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিজিবির উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু, পতাকা উত্তোলন শেষে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০১:০৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০১:০৯:০৭ অপরাহ্ন
বিজিবির উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু, পতাকা উত্তোলন শেষে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং সীমান্তবর্তী জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে উক্ত ব্যাটালিয়নের উদ্বোধন ঘোষণা করেন উপদেষ্টা।

এ সময় তিনি বলেন, "বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি স্পর্শকাতর হয়ে উঠেছে। এ পরিস্থিতি বিবেচনা করে সীমান্তে একটি নতুন ব্যাটালিয়ন স্থাপন করার সময় এসেছে। এই লক্ষ্যেই উখিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে।"

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে, অবৈধ অনুপ্রবেশ, ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ মাদকদ্রব্যের চোরাচালান, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন, এবং সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা বিধানে উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে পতাকা উত্তোলন অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এতে উপস্থিত ছিলেন রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, বাংলাদেশ বিমান বাহিনী কক্সবাজার ঘাঁটির এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম, রিজিয়ন কমান্ডার, কক্সবাজার, বিজিবি সদর দফতর ও কক্সবাজার রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ স্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা