ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রাজনৈতিক অঙ্গন পরিষ্কার ও টাকার খেলা বন্ধ করতে হবে: বদিউল আলম

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০১:২৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০১:২৫:৩৮ অপরাহ্ন
রাজনৈতিক অঙ্গন পরিষ্কার ও টাকার খেলা বন্ধ করতে হবে: বদিউল আলম
সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনতে না পারলে আবারও স্বৈরাচার পদ্ধতি আসবে।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মানববন্ধনে কথা বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ছবি: ভিডিও থেকে নেয়াশনিবার (১ মার্চ) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মানববন্ধনে তিনি এ কথা বলেন।

 মানববন্ধনে সংগঠন হিসেবে সুজনের বিদেশি ফান্ড গ্রহণের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, সুজন কোনো বিদেশি ফান্ড গ্রহণ করেনি। সুজন পরিচালিত হয় ব্যক্তিদের সহায়তায়। এটি কোনো নিবন্ধিত সংগঠন নয় যে তারা এভাবে বিদেশ থেকে কারও টাকা নিতে পারে।
 

 এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, যে পদ্ধতিতে শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছেন, সেই পদ্ধতির সংস্কার করতে হবে। এজন্যই নির্বাচন ব্যবস্থার সংস্কার হবে। যদি নির্বাচনকে স্বচ্ছ করতে হয়, সুন্দর করতে হয়, তাহলে নির্বাচন অঙ্গনকে পরিষ্কার করতে হবে।বদিউল আলম মজুমদার বলেন, ‘রাজনৈতিক অঙ্গনকে পরিষ্কার করতে হবে, টাকার খেলা বন্ধ করতে হবে। রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনতে হবে। এসব জায়গায় যদি পরিবর্তন আনা না যায়, তাহলে আবারও স্বৈরাচার পদ্ধতি আসবে।তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনও যেন দুর্নীতিমুক্ত হয়। এসব সংস্কারের লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার লক্ষ্যে এসব সংস্কার বাস্তবায়ন করতে হবে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে