ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

পাবনায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনে ডাকাতি

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০১:৪৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০১:৪৩:৪৮ অপরাহ্ন
পাবনায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনে ডাকাতি
পাবনার সাঁথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস, ট্রাকসহ একাধিক যানবাহনে ডাকাতি হয়েছে। ডাকাতি চলাকালে কয়েকটি যানবাহনে ভাঙচুর ও যাত্রীদের মারধরও করা হয়।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে ঘটনাটি ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এই ডাকাতির ঘটনা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ডাকাতেরা ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে একটি পণ্যবাহী ট্রাক আটকে দেয়। এতে সড়ক বন্ধ হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে কয়েকটি বাস, ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাস আটকা পড়ে। পরে ধারালো অস্ত্র নিয়ে ডাকাতরা গাড়িগুলোর মধ্যে ডাকাতি শুরু করে।

গাড়ির দরজা খুলতে দেরি হওয়ায় কিছু গাড়ি ভাঙচুরও করা হয়। ডাকাতেরা পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে এবং তাদের মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, "কতগুলো যানবাহনে ডাকাতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা