ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০১:৫৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০১:৫৪:৩৭ অপরাহ্ন
কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?
ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতায় সফর করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ব্রাজিলের ফুটবল তারকা রোনালদিনহো। দীর্ঘদিন ধরেই তিনি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সুপারস্টার লিওনেল মেসিকে ভারতে আনার চেষ্টা করছেন, এবং এবার সম্ভবত তার সে প্রচেষ্টা সফল হতে যাচ্ছে।

শুক্রবার ফেসবুকে এক পোস্টে শতদ্রু মেসির ভারতে আগমন সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন, তবে কবে নাগাদ তিনি আসছেন বা আসবেন কিনা, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে, ভারতের গণমাধ্যমগুলো জানাচ্ছে যে, ২০২৫ সালের শুরুতে মেসি ভারতে আসতে পারেন, যেখানে কলকাতায় তিনি তিনদিন থাকতে পারেন। এর পর তিনি দেশে ফিরে যাবেন নাকি বাংলাদেশেও আসবেন, তা এখনও স্পষ্ট নয়।

শতদ্রু আগেই জানিয়েছিলেন, মেসিকে ২০২৫ সালের শুরুতে ভারতে আনার পরিকল্পনা করছেন। শুক্রবার, তিনি মেসির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন, যা ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।

এছাড়া, শতদ্রু মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং মেসিকে ভারতে নিয়ে আসার বিষয়ে আলাপ করেছেন। তিনি মেসির জন্য কিছু উপহারও পাঠিয়েছেন এবং সেই ছবিগুলো শেয়ার করেছেন। পোস্টে শতদ্রু উল্লেখ করেছেন, “অন্তর থেকে কিছু চাইলে পুরো দুনিয়া তোমাকে সেই জিনিস পাইয়ে দেওয়ার চেষ্টা করবে।”

তবে, মেসি কবে ভারতে আসবেন, তাঁর সফরের বিস্তারিত সময়সূচি এবং তিনি একা আসবেন নাকি পুরো দলসহ, এসব বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা