ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মালয়েশিয়ায় কুকুর মেরে বাংলাদেশি গ্রেফতার

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০১:৫৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০১:৫৯:২৩ অপরাহ্ন
মালয়েশিয়ায় কুকুর মেরে বাংলাদেশি গ্রেফতার
মালয়েশিয়ায় কুকুরকে মারধরের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় কুলাই পুলিশ। কুকুরকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ওই ভিডিও দেখে ৪৫ বছর বয়সি বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে দেশটির জোহর রাজ্যের সেনাইয়ের একটি দোকান ঘরের পাশে এই ঘটনা ঘটে।
কুলাই জেলার পুলিশ প্রধান এসিপি তান সেং লি এক বিবৃতিতে জানান, কুকুরের ওপর নির্যাতন চালানোর ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
 

ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি একটি কুকুরকে তাড়া করে অজ্ঞাত একটি শক্ত বস্তু দিয়ে আঘাত করছে। ওই ভিডিও দেখে ৪৫ বছর বয়সি ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।তান আরও জানান, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে পুলিশ রিপোর্ট পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। দণ্ডবিধির ধারা ১১৭ অনুসারে অভিযুক্ত ব্যক্তিকে রিমান্ডে নিতে কুলাই ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।দণ্ডবিধির ৪২৮ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে, দোষী সাব্যস্ত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা আইন অনুযায়ী এ অপরাধের জন্য ২০ হাজার রিঙ্গিত থেকে ১ লাখ রিঙ্গিত পর্যন্ত বা উভয় দণ্ডের বিধান রয়েছে।জনসাধারণকে প্রাণী নির্যাতন না করার এবং প্রাণী সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়ানোরও পরামর্শ দেন পুলিশ কর্মকর্তা।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা