ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার ‘শুক্রবার আমার চেম্বারে রোগী বেশি’—ভোট দিয়ে বললেন এজাজ পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি   হলি আর্টিজানের ১০ বছর কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬ মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে বড় সুখবর FLAXA ও বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত সেমিনার পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

৫ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের গণ সমাবেশ

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৩:২৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৩:২৫:১৫ অপরাহ্ন
৫ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের গণ সমাবেশ
ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে গণ সমাবেশ করেছে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় স্বাস্থ্য সুরক্ষা আইনসহ ৫ দফা দাবি জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।শনিবার (১ মার্চ) তারা এ গণসমাবেশ করেন। তাদের দাবি ম্যাটস ও ডিএমএফ পাশ করা ব্যক্তিরা কখনও নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারে না। তারা চিকিৎসকের সহায়ক হিসেবে অতীতে কাজ করে এসেছে। কয়েকটা ওষুধের নাম মুখস্থ করে চিকিৎসক বনে গেছে তারা। তাদের ভুল প্রেসক্রিপশনে ঘটছে মৃত্যুর ঘটনা, যার দায় যাচ্ছে সমগ্র চিকিৎসকদের ওপর। জানান, এমবিবিএস ও বিডিএস পাশ না করে কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না। 

এছাড়া সারা দেশে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসকের ওপর হামলা বন্ধের দাবি জানান তারা। বলেন, যেখানে ভুল চিকিৎসার প্রমাণ মিললে চিকিৎসকের সনদ বাতিল ও ফৌজদারি অপরাধে জেল জরিমানা হয়, সেখানে অপরাধ প্রমাণের আগেই চিকিৎসকের ওপর হামলা কোনোভাবে কাম্য নয়। এছাড়া সারা দেশে যেখানে চিকিৎসক সংকট সেখানে ডাক্তারি পাশ করে বেকার থাকার সুযোগ নেই বলেও জানান শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে স্বাস্থ্য উপদেষ্টাকে আল্টিমেটাম দেন তারা। বলেন, দীর্ঘ দিন ধরে আন্দোলন করলেও টনক নড়ছে না প্রশাসনের। অবিলম্বে তাদের ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী