ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রমজান মাস সরকারের জন্য বড় পরীক্ষা: এবি পার্টি চেয়ারম্যান

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৪:২৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৪:২৮:২২ অপরাহ্ন
রমজান মাস সরকারের জন্য বড় পরীক্ষা: এবি পার্টি চেয়ারম্যান
আসন্ন রমজান মাসে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এই রমজান মাস সরকারকে একটি বড় পরীক্ষা সামনে দাঁড় করিয়েছে, যেখানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শনিবার (১ মার্চ) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মঞ্জু বলেন, “প্রতিবছর রমজান এলেই একটি চক্র সক্রিয় হয়ে বাজার নিয়ন্ত্রণের নামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ায়। এবার দলীয় সরকার নেই, তাই আশাবাদী যে সরকার নিরপেক্ষভাবে কাজ করে সিন্ডিকেট ভাঙতে পারবে।”

তিনি আরও বলেন, “যদি সিন্ডিকেট ভেঙে পণ্যের দাম সহনীয় করা না যায়, তবে সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা হারাবে। যারা ইচ্ছাকৃতভাবে বাজার অস্থির করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা দরকার।”

রমজানে যানজট পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মঞ্জু। তিনি বলেন, “রমজানে হাজার হাজার মানুষকে রাস্তায় ইফতার করতে হয়। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগকে আরও কঠোর হতে হবে। প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতায় ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা উচিত।”

নতুন রাজনৈতিক দলগুলোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মঞ্জু বলেন, “দেশের তরুণরা রাজনীতিবিমুখ হয়ে গিয়েছিল, কিন্তু নতুন রাজনৈতিক ধারায় তারা ফিরছে — এটা ইতিবাচক। তবে এই নতুন আশার রাজনীতি যদি বাস্তবায়িত না হয়, তাহলে জাতি হতাশ হবে।”

রমজানে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার মনিটরিং বাড়ানো ও ট্রাফিক নিয়ন্ত্রণে শক্তিশালী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মঞ্জু।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা