ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

শেখ হাসিনার বিচার শুরু সম্ভব এক থেকে দেড় মাসের মধ্যে: চিফ প্রসিকিউটর

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৪:৩০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৪:৩০:৪৮ অপরাহ্ন
শেখ হাসিনার বিচার শুরু সম্ভব এক থেকে দেড় মাসের মধ্যে: চিফ প্রসিকিউটর
চলতি মাসের মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, প্রতিবেদন পেলে এক থেকে দেড় মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

শনিবার (১ মার্চ) দুপুরে সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, “আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এসব মামলায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তবে অহেতুক বিলম্ব না করে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও নিখুঁত তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।”

চিফ প্রসিকিউটর আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে হওয়া বন্দি বিনিময় চুক্তি ব্যবহার করা হতে পারে। পাশাপাশি ইন্টারপোলের মাধ্যমে ফেরানোর উদ্যোগও নেওয়া হবে।

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় করা বন্দি বিনিময় চুক্তির আওতায় আমরা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। এছাড়া আন্তর্জাতিক আইনি কাঠামো অনুসরণ করে ট্রাইব্যুনালকে বিতর্কমুক্ত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”

তাজুল ইসলাম আরও বলেন, বিস্তৃত ও জটিল তদন্ত কার্যক্রমের কারণে সময় লাগলেও, বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ না করেই জনগণের প্রত্যাশা পূরণ করাই প্রধান লক্ষ্য।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা