ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

স্যোশাল মিডিয়ায় নতুন করে বাকদণ্ডে জড়ালেন অপু বিশ্বাস-পরীমনি

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৪:৫১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৪:৫১:২৮ অপরাহ্ন
স্যোশাল মিডিয়ায় নতুন করে বাকদণ্ডে জড়ালেন অপু বিশ্বাস-পরীমনি
ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ও অপু বিশ্বাসের মধ্যে চলমান সম্পর্কের টানাপোড়েন আবারও সামনে এসেছে। সম্প্রতি ফেসবুকে একে অপরকে ঘিরে দেওয়া স্ট্যাটাস ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

এর আগে শবনম বুবলীর সঙ্গে ভার্চুয়াল দ্বন্দ্বে জড়িয়ে পড়েন পরীমনি। সেই সময় অপু বিশ্বাস প্রকাশ্যে পরীর পাশে দাঁড়ান, তাকে "বোন" বলেও সম্বোধন করেন। তবে পরে এক সাক্ষাৎকারে পরীমনি জানান, অপুকে পছন্দ করলেও তার আন্তরিকতা নিয়ে মাঝে মাঝে সন্দেহ হয়।

শনিবার (১ মার্চ) সকালে পরীমনি তার ফেসবুকে লেখেন: “অ্যানাউন্সমেন্ট বোলে! তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট!! বাবাগো, একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েক’শ এর থেকে ভালো রিলস বানায় রেনডমলি!”

তিনি আরও লেখেন: “অহংকার আর আত্ম-অহংকারের তফাৎ বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করো।”

পরীমনির এই স্ট্যাটাসের আগের দিন অপু বিশ্বাস একটি ফেসবুক পোস্টে লেখেন: “অ্যানাউন্সমেন্ট, ঈদ ক্যাম্পেইন কামিং টুনাইট।”

এতেই অনেকে মনে করছেন, অপুর স্ট্যাটাসের জবাবেই ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন পরীমনি।

এক সময়ের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও, পরীমনি ও অপু বিশ্বাসের বর্তমান দূরত্ব ভক্তদের কষ্ট দিচ্ছে। তবে ভক্তরা আশাবাদী, ব্যক্তিগত মতানৈক্য ভুলে দুই তারকা আবারও একসঙ্গে কাজ করবেন এবং আগের মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ