ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে

ব্রাজিলের প্রাথমিক দলে ফিরলেন নেইমার

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৪:৫৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৪:৫৭:১৫ অপরাহ্ন
ব্রাজিলের প্রাথমিক দলে ফিরলেন নেইমার
দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরছেন নেইমার। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিলের ৫২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে স্থান পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চোট পেয়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। গত বছরের শেষ দিকে ক্লাব ফুটবলে ফিরে এলেও জাতীয় দলের হয়ে তার খেলার সুযোগ হয়নি। তবে সম্প্রতি সান্তোসে দুর্দান্ত ফর্মে থাকা নেইমার আবারও জাতীয় দলের ডাক পেলেন।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের ঘোষিত প্রাথমিক স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তির পাশাপাশি বেশ কিছু নতুন মুখও রয়েছে। তরুণ তারকা এন্দ্রিক (রিয়াল মাদ্রিদ) এবং আন্তনি (রিয়াল বেটিস) প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন। এছাড়া, অভিজ্ঞদের মধ্যে সাও পাওলো থেকে লুকাস মউরা ও অস্কারও দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

নিয়মিত ব্রাজিল দলের খেলোয়াড়দের মধ্যে রয়েছেন পিএসজির মারকুইনহোস, নিউক্যাসলের ব্রুনো গিমারায়েস, বার্সেলোনার রাফিনিয়া, রিয়াল মাদ্রিদের রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।

আগামী ৭ মার্চ ব্রাজিলের চূড়ান্ত ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে। এরপর, ২০ মার্চ ব্রাসিলিয়ায় কলম্বিয়ার বিপক্ষে এবং ২৫ মার্চ বুয়েনস আইরেসে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কমেন্ট বক্স