ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশ্বমিডিয়ায় গুরুত্ব পেয়েছে এনসিপির আত্মপ্রকাশের খবর

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৫:০৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৫:০৭:৫৪ অপরাহ্ন
বিশ্বমিডিয়ায় গুরুত্ব পেয়েছে এনসিপির আত্মপ্রকাশের খবর
গত বছরের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বাংলাদেশের তরুণরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, যা বিশ্বব্যাপী গণমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। আল জাজিরা, ব্লুমবার্গ, এপি, রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি এই নতুন দলটির আত্মপ্রকাশের খবর প্রচার করেছে।

রয়টার্সের প্রতিবেদনে শিরোনাম দেওয়া হয়েছে, "প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর রাজনৈতিক দল গঠন করল বাংলাদেশি শিক্ষার্থীরা।"

ব্লুমবার্গ নিউজে বলা হয়েছে, "বাংলাদেশের শিক্ষার্থীরা, যারা হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল, তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে।" প্রতিবেদনে জানানো হয়, তরুণ নেতারা বাংলাদেশের আসন্ন নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন। আগামী ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

নতুন রাজনৈতিক দলটির নাম "ন্যাশনাল সিটিজেন পার্টি" (এনসিপি)। দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম, যিনি গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং আন্দোলনকারীদের সংগঠিত করেছিলেন। নাহিদ ইসলামসহ অন্যান্য তরুণ নেতারা শেখ হাসিনাকে গত বছরের আগস্টে দেশত্যাগে বাধ্য করতে সফল হয়েছিলেন।

এপি নিউজের শিরোনামে বলা হয়েছে, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বিক্ষোভের নেতৃত্ব দেওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে।" আল জাজিরা প্রতিবেদনে জানায়, "শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশি শিক্ষার্থীরা নির্বাচনে লড়তে নতুন দল গঠন করেছে।"

শুক্রবার রাজধানী ঢাকার সংসদ ভবনের কাছে মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত এক সমাবেশে ন্যাশনাল সিটিজেন পার্টির নেতারা তাদের দলের উদ্দেশ্য তুলে ধরেন। তারা জানিয়েছেন, দলটি বিভেদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা ও সুশাসন এবং একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে দেশ গড়তে চান।

এনসিপির আত্মপ্রকাশ বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে নতুন একটি পরিবর্তনের সূচনা হতে পারে, বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে, যা দেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম