ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

মিয়ানমারের পণ্য আনতে সরকার ও আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৫:১৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৫:১৬:৪৮ অপরাহ্ন
মিয়ানমারের পণ্য আনতে সরকার ও আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিটওয়ে এবং নাফ নদীর সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। সীমান্তে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার মিয়ানমার সরকারসহ উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি বলেন, এটি একটি বড় সমস্যা এবং সরকার এই সমস্যা সমাধানে কাজ করছে।

শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে, স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কক্সবাজারে সম্প্রতি অপহরণের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “বাংলাদেশে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হয়েছে, এবং তাদের মধ্যে অনেকে অপহরণসহ নানা অপরাধে জড়িত। রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে, তা আমাদের জন্য উপকারি হবে। তারা আমাদের সমস্যা বাড়াচ্ছে।"

সভায় কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিতর্কিত ভূমিকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে আজকের মধ্যেই প্রত্যাহারের নির্দেশ দেন।

সভায় সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এবং কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম