ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারতীয়রা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৫:২৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৫:২৪:২০ অপরাহ্ন
ভারতীয়রা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয় এবং ভারতীয় নাগরিকরা যদি সীমান্ত আইন না মানে, তবে বিজিবি কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি প্রশ্ন রেখে বলেন, "বাংলাদেশে ভারতীয় অনুপ্রবেশকারীদের আমরা নিয়ম মেনে গ্রেপ্তার করে হস্তান্তর করি। কিন্তু ভবিষ্যতে তা কতটুকু সম্ভব হবে?"

শনিবার (১ মার্চ) কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়নসহ (৬৪ বিজিবি) চারটি ইউনিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজিবি মহাপরিচালক বলেন, সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে গুলি করে একজন বাংলাদেশি যুবককে হত্যা করার পর বিজিবি থেকে প্রতিবাদ জানানো হয়েছে। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় বিজিবি বিএসএফ সদর দপ্তরে প্রতিবাদ জানায়।

"বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত হত্যা একটি প্রাধান্য বিষয় ছিল। এরপরও এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা," বলেন তিনি। তিনি জানান, বিএসএফের সঙ্গে সংঘর্ষে আহত যুবককে হাসপাতালে নিয়ে অপারেশন করা হলেও তিনি মারা যান।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, সীমান্তে অনুপ্রবেশের সময় সংঘর্ষের ঘটনা রাবার বুলেটের কারণে ঘটে। "রাবার বুলেটও দুর্বল জায়গায় লাগলে মৃত্যুর কারণ হতে পারে।"

তিনি বিএসএফকে পরিষ্কার বার্তা দেন, "সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয় এবং এটি মেনে নেওয়া যায় না।" তিনি আরও বলেন, "একটি হত্যার পর বিজিবি আরও কঠোর অবস্থানে যাবে।"

এছাড়া, তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশের ঘটনা রোধ করতে প্রশাসন, বিজিবি এবং স্থানীয়রা যৌথভাবে কাজ করছে, তবে কিছু ক্ষেত্রে তাদের চেষ্টা ব্যর্থ হচ্ছে।

মিয়ানমার সীমান্ত নিয়ে তিনি বলেন, "মিয়ানমার সীমান্তে কোনো শঙ্কা না থাকলেও, নিরাপত্তা ঝুঁকি থাকলে বিজিবি প্রস্তুত রয়েছে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা