ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৫:২৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৫:২৬:৪২ অপরাহ্ন
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত থেকে সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হয়েছে। এই নতুন গতিসীমা অনুযায়ী যানবাহন চলাচল শুরু হয়েছে।

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১ মার্চ) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বৈদ্যুতিক সাইনবোর্ডে ৮০ কিলোমিটার গতিসীমা নির্দেশক সংকেত দেখা গেছে। সড়কের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক বোর্ডে নতুন গতিসীমা মেনে চলতে নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে, সড়কের পাশে ম্যানুয়াল সংকেতে এখনও ৬০ কিলোমিটার গতিসীমা প্রদর্শিত হচ্ছে, যা এখনও সরানো হয়নি।

এর আগে, এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গাড়ি চালনা রোধে নীতিমালা তৈরি করে কর্তৃপক্ষ। সেই নীতিমালা অনুযায়ী এখন থেকে সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’