ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’

মিটে গেল জাভেদ-কঙ্গনার পাঁচ বছরের আইনি লড়াই

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৫:২৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৫:২৯:২৯ অপরাহ্ন
মিটে গেল জাভেদ-কঙ্গনার পাঁচ বছরের আইনি লড়াই
বলিউডের বর্ষীয়ান লেখক-গীতিকার জাভেদ আখতার এবং অভিনেত্রী কঙ্গনা রনৌতের মধ্যে পাঁচ বছর ধরে চলা আইনি দ্বন্দ্ব শেষ হয়েছে। সর্বশেষ, গত মাসে মুম্বাই আদালত কঙ্গনার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তবে এবার, দুই তারকা আদালতে উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে তাদের মানহানি মামলা নিষ্পত্তি করেছেন।

শুক্রবার সকালে, জাভেদ আখতার এবং কঙ্গনা রনৌত, তাদের আইনজীবীদের সঙ্গে বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থিত হন এবং সেখানে তাদের আইনি লড়াইয়ের সমাধান করেন। ২০২০ সালে দায়ের করা মানহানি মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

কঙ্গনা সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়ে বলেন, “আজ আমি এবং জাভেদজি আমাদের আইনি লড়াই মিটিয়ে নিলাম। মধ্যস্থতার বিষয়ে জাভেদজি খুবই দয়ালু এবং প্রাণবন্ত। তিনি আমার পরবর্তী সিনেমার জন্য গান লিখবেন বলেও কথা দিয়েছেন।”

২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, কঙ্গনা রনৌত বলিউডে স্বজনপোষণ বা 'নেপোটিজম' নিয়ে বিস্তর মন্তব্য করেছিলেন, যার মধ্যে গীতিকার জাভেদ আখতারকে দায়ী করার কথাও ছিল। সেই সময়ই জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন। এরপর আদালত কঙ্গনার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের ইঙ্গিত দিলেও, এবার বিষয়টি সমাধান করা হয়েছে।

এই আইনি দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দুই তারকা হাসিমুখে একে অপরকে সম্মান জানিয়ে কোর্ট চত্বরে একসঙ্গে ছবি তোলেন।

সূত্র: হিন্দুস্থান টাইমস।

কমেন্ট বক্স