ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

তুরস্কের সঙ্গে ৪০ বছরের সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণা পিকেকের

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৫:৪৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৫:৪৫:১৯ অপরাহ্ন
তুরস্কের সঙ্গে ৪০ বছরের সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণা পিকেকের
তুরস্কের বিরুদ্ধে ৪০ বছরের বিদ্রোহের পর নিষিদ্ধ গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এই পদক্ষেপটি কারাবন্দি কুর্দি নেতা আবদুল্লাহ ওকালানের অস্ত্র সমর্পণের আহ্বানে সাড়া দিয়ে নেয়া হয়েছে। পিকেকে নিয়ন্ত্রিত গণমাধ্যম ফিরাত নিউজ এজেন্সি (এএনএফ) শনিবার (১ মার্চ) এই ঘোষণাটি প্রকাশ করেছে।

২০২০ সালে পিকেকে ও তুরস্কের মধ্যে চলা সংঘাতে ৪০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। তবে বর্তমানে যুদ্ধবিরতি ঘোষণাকে তুরস্ক ও পিকেকের মধ্যে দীর্ঘ ৪০ বছরের সংঘাতের অবসানে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পিকেকে ও তুরস্ক সরকারের শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি, কুর্দি নেতা আবদুল্লাহ ওকালান তার অনুসারী যোদ্ধাদের অস্ত্র সমর্পণ এবং পিকেকে-কে বিলুপ্ত করার আহ্বান জানান। ১৯৯৯ সাল থেকে বন্দি থাকলেও ওকালান এক বিবৃতিতে বলেন, “আমি অস্ত্র সমর্পণের আহ্বান জানাচ্ছি, এবং আমি এই ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করছি।”

তুরস্ক সরকার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে যে, পিকেকে যোদ্ধারা ওকালানের আহ্বান মেনে যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে।

পিকেকে দীর্ঘদিন ধরে কুর্দিদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ করছে, তবে এখন তারা স্বায়ত্তশাসিত অঞ্চল ও বৃহত্তর অধিকারের দাবি তুলেছে। পিকেকে'র সাথে যুক্ত গোষ্ঠীগুলো তুরস্কে মাঝে মাঝে হামলা চালিয়ে থাকে, এবং তুরস্কসহ পশ্চিমা দেশগুলো পিকেকেকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

পিকেকে'র নির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওকালানের আহ্বান অনুসরণ ও বাস্তবায়ন করবে, তবে এই পদক্ষেপে পিকেকে বিলুপ্ত করার সময়সীমা নির্ধারণ করা হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১

রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১