ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ফ্যাসিবাদের জননী দেশ ছেড়ে পালিয়েছে: ভিপি নূর

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১০:৩৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১০:৩৮:০০ পূর্বাহ্ন
ফ্যাসিবাদের জননী দেশ ছেড়ে পালিয়েছে: ভিপি নূর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ফ্যাসিবাদের জননী দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু এই ফ্যাসিবাদের পতন ঘটানো সহজ কাজ ছিল না। শনিবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ঈদগাহ মাঠে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত দেড় দশকে রাজনৈতিক আন্দোলন সংগ্রামে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন, কারাগারে গিয়েছেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে। হাজার হাজার মানুষ ফ্যাসিবাদি হাসিনাকে হটাতে গিয়ে আহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। গণ অধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে রক্তাক্ত হয়েছে, ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপস করেনি।


নূর আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু তাদের যে সমস্ত কর্মকাণ্ড চলত, এখন কিছু ব্যক্তি সংগঠন ওই সব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। যারা এখন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তাদেরকে বলব, এটা কোনো রাজনৈতিক সরকার না, কাজেই কোনো রাজনৈতিক দলের মাতব্বরী-বাহাদুরি করার কোনো সুযোগ নাই। নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে চাইলে তাদেরকেও রুখে দিতে হবে। তিনি আরও বলেন, আমরা এক ফ্যাসিবাদ হটিয়ে আরেক ফ্যাসিবাদ দেশে আনতে চাই না। এক স্বৈরাচারী দলকে হটিয়ে আবার কোনো স্বৈরাচারী দলকে ক্ষমতায় দেখতে চাই না। 

গত পাঁচ দশকে গণতান্ত্রিক অধিকার, ভোট ও ভাতের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে এদেশে জনগণ অনেক রক্ত ঝরিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান হলো জনগণের শেষ রক্ত দেওয়া, এদেশের জনগণ আর কোনো রক্ত দেবে না। এবার জনগণ জন আকাঙ্ক্ষার বলে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে গোলাম হয়ে কাজ করবেন না। যদি কোনো রাজনৈতিক দলের সাথে পিরিতি করে প্রশাসন চালান, তাদের জায়গা প্রশাসনে হবে না। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছেন, এখন কোনো রাজনৈতিক সরকার না। কাজেই এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে জনকল্যাণমূলক কাজ করবেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সানি প্রমুখ। গণঅধিকার পরিষদ দাউদকান্দি উপজেলা শাখা এই সভার আয়োজন করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা