ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

‘স্যুট পরেননি কেন’, সাংবাদিকের প্রশ্নে যে জবাব দিলেন জেলেনস্কি

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১০:৫৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১০:৫৩:০১ পূর্বাহ্ন
‘স্যুট পরেননি কেন’, সাংবাদিকের প্রশ্নে যে জবাব দিলেন জেলেনস্কি
হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির বৈঠকে এক সাংবাদিকের প্রশ্ন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। জেলেনস্কি কেনো স্যুট পরেননি সে উত্তর নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভলোদিমির জেলেনস্কির বাগ্‌বিতণ্ডা ঘিরে চলছে তুমুল আলোচনা। তবে ওভাল অফিসে এদিন কেবল ট্রাম্পের বাক্যবানে জর্জরিত হননি ইউক্রেনের প্রেসিডেন্ট, তাকে কটাক্ষ শুনতে হয়েছে সাংবাদিকদেরও।

 বৈঠকে ডোনাল্ড ট্রাম্প পরে এসেছিলেন স্যুট-কোট-টাই। তবে জেলেনস্কি উপস্থিত হন সামরিক আদলের পোশাক পরে। মার্কিন প্রেসিডেন্টের সামনে এভাবে চলে আসাকে মোটেও ভালোভাবে নেননি এক সাংবাদিক। সরাসরি জেলেনস্কিকে জিজ্ঞেস করেন, কেন তিনি স্যুট পরে আসেননি।এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতে ওই সাংবাদিক বলেন, স্যুট না পরে আসায় হোয়াইট হাউসের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কারণ এটা আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের অফিস। এমনকি ওই সাংবাদিক জেলেনস্কির কোনো স্যুট আছে কি না তাও জানতে চান?
 
প্রশ্ন শুনে হতভম্ব হয়ে জেলেনস্কি উল্টো ওই সাংবাদিকের কাছে জানতে চান তার সমস্যা কী? তিনি বলেন, ‘যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে তখন আমি এমন পোশাক পরব। হয়তো তা আপনার মতো। হয়তো তা আপনার চেয়েও ভালো।’ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট জেলেন্সকিকে কোট টাই পরতে দেখা যায়নি। এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে নিজের চিরাচরিত পোশাকে দেখা গিয়েছে ইউক্রেন প্রেসিডেন্টকে। কখনও অলিভ সবুজ রঙের সোয়েট শার্ট এবং কার্গো প্যান্ট, কখনও বাদামি-খয়েরি রঙের পোশাকে দেখা গিয়েছে তাকে। আগেও জেলেনস্কি জানিয়েছেন, তার দেশে যে যুদ্ধ চলছে এটা বোঝাতেই এমন পোশাক পরেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা