ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

রোজা রাখেন শাহরুখ খান

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১১:০৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১১:০৪:৫৯ পূর্বাহ্ন
রোজা রাখেন শাহরুখ খান
রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে মুমিনের দরজায় পা রাখে পবিত্র মাহে রমজান। এই মাস আল্লাহ তায়ালার পক্ষ থেকে নিয়ে আসে অসীম রহমত ও বরকত। রমজান মানেই আত্মার পরিশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস।

এ মাসের অন্যতম প্রধান ইবাদত হলো রোজা রাখা। শরিয়তের ভাষায় রোজা হলো, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, যৌনকর্ম এবং আল্লাহ ও তাঁর রাসুলের নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা।

বিশ্বজুড়ে মুসলিমরা এই মাসে ইবাদত-বন্দেগীতে মগ্ন থাকেন। শেষ রাতে জেগে সেহরি খাওয়া, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা, তারপর রাতের বিশেষ অংশে তারাবিহ নামাজ আদায় করেন।

বলিউড বাদশাহ শাহরুখ খানও চেষ্টা করেন রমজানে রোজা রাখতে। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন এ কথা।

২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তির পর, ঈদে ভক্তদের সঙ্গে কথা বলার সময় এক ভক্ত জানতে চান, শাহরুখ রমজানে রোজা রাখেন কি না?

কিং খানের জবাব ছিল আন্তরিক- "হ্যাঁ, রোজা রাখা হয়। তবে দু-একটা রোজা ছুটে যায়। কারণ পিঠের ব্যথা বাড়লে ওষুধ নিতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, বেশিরভাগ রোজাই রাখা হয়।"

ধর্ম নিয়ে নানা সময়ে কটাক্ষের মুখে পড়লেও শাহরুখ বরাবরই নিজের বিশ্বাসে অটল ছিলেন। ঈদের দিনে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ইফতার পার্টিতে অংশগ্রহণ — সবই করেন পরম আন্তরিকতায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা