ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন

রমজান-ঈদ উপলক্ষ্যে বিমান ভাড়া ও মহাসড়কে টোল কমাল ইন্দোনেশিয়া

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১১:০৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১১:০৭:১৮ পূর্বাহ্ন
রমজান-ঈদ উপলক্ষ্যে বিমান ভাড়া ও মহাসড়কে টোল কমাল ইন্দোনেশিয়া
পবিত্র রমজান মাসে দেশের মানুষ যেন স্বস্তিতে ঘরে ফিরতে পারেন, সেই লক্ষ্যে বিমান ভাড়া ও মহাসড়কের টোল কমানোর নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। পবিত্র এই মাস ও ঈদুল ফিতর উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের নিজ এলাকায় ফেরার বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১ মার্চ) সিনহুয়া এবং দ্য স্টার-এর প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় শনিবার থেকেই রমজান মাস শুরু হয়েছে। রমজান ও ঈদ উপলক্ষে ইন্দোনেশীয়দের নিজ এলাকায় ফেরাকে স্থানীয়ভাবে বলা হয় "মুদিক"। এই সময়ে জাকার্তা, সুরাবায়াসহ বড় শহরগুলোতে বিমানবন্দর, ট্রেন স্টেশন আর মহাসড়কগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়।

প্রেসিডেন্ট প্রাবোয়ো ঘোষণা দিয়েছেন, ঈদুল ফিতরের দুই সপ্তাহ আগে থেকেই বিমান ভাড়া কমানো হবে, পাশাপাশি প্রধান মহাসড়কগুলোর টোল-ও কমানো হবে। তিনি বলেন:
"মুসলিম সম্প্রদায়কে রোজা রাখতে ও স্বাচ্ছন্দ্যে ছুটি উদযাপনে সহায়তা করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।"

এছাড়াও, ঈদুল ফিতর এবং বালি’র ডে অব সাইলেন্স (নিয়েপি) একই সময়ে পড়ায়, দুই উৎসবের কথা বিবেচনা করেও টোল ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের মুদিক অভিজ্ঞতা আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক করতেই এই পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশীয় সরকার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন