ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত শাহরুখ খান

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১০:৪৬:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১০:৪৬:৫৫ পূর্বাহ্ন
জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত শাহরুখ খান
বলিউড কিং, কিং অফ রোমান্স শাহরুখ খান। যিনি প্রায় ৩২ বছর ধরে রাজত্ব করছেন বলিউডে। জায়গা করে নিয়েছেন পৃথিবীর কোটি কোটি ভক্তের মনে। আজ সেই শাহরুখ ভক্তদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিন। অন্য সব বছরের মতো এবারও এ দিন এক বার্ষিক ইভেন্ট হয়ে গেছে যেখানে অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন শাহরুখ। কারণ, আজ ২ নভেম্বর এসআরকে এর জন্মদিন বলে কথা, ৫৯ বছরে পা রাখলেন জনপ্রিয় এই সুপারস্টার। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়, মধ্যরাতেই ভক্তদের আবদার মেটাতে মন্নতের কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি শার্ট, টুপি, রোদচশমায় দেখা গেল কিং খানকে। ছাদে দাঁড়িয়ে কখনও হাত নাড়ছেন, কখনও বা অনুরাগীদের উদ্দেশে হাওয়ায় চুমু ছুড়ে দিচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শাহরুখের জন্মদিন পালন করতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছেন শাহরুখ-পত্নী গৌরী খান। সেই অনুষ্ঠানে ২৫০ জনেরও বেশি অতিথিকে নিমন্ত্রণ করেছেন তিনি। তালিকায় রয়েছেন বলিপাড়ার নামজাদা তারকারা। শাহরুখের জন্মদিন পালন করতে নাকি খান পরিবার বাইরে বেরিয়েছিলেন বলে কানাঘুষো শোনা যায়। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরাও পড়েছে সেই ভিডিও। ‘স্নেহজালা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যায়, মধ্যরাতে বাড়ি ফিরছেন গৌরী এবং শাহরুখের কন্যা সুহানা খান। যদিও তারা দু’জনে আলাদা গাড়িতে ছিলেন।

প্রসঙ্গত, শাহরুখ খানের ক্যারিয়ার শুরু হয় ১৯৮০-এর দশকের শেষ দিকে টেলিভিশন সিরিয়াল ফৌজি এবং সার্কাস দিয়ে। তার বলিউডে অভিষেক হয় ১৯৯২ সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সর্বশেষ তাকে দেখা গেছে টাইগার ৩ চলচ্চিত্রে একটি ক্যামিও দৃশ্যে। এর আগে পাঠান, জাওয়ান, ডানকি দিয়ে পুরো ২০২৩ সাল টা নিজের করে নিয়েছিলেন এই অভিনেতা। শোনা যাচ্ছে সামনে মেয়ে সোহানার সাথে কিং নামের একটি চলচিত্র নিয়ে আবারও ফিরবেন শাহরুখ। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা