ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১১:৪২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১১:৪২:৩৫ পূর্বাহ্ন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
শহর ও গ্রামের বেশিরভাগ এলাকায়ই বায়ু দূষণ বাড়ছে। এর সাথে সাথে বাড়ছে রোগবালাই ও ভোগান্তি। এই দূষণের ফলে শিশুর স্নায়ুবিকাশজনিত সমস্যা অর্থাৎ অটিজম আক্রান্ত হওয়ার ঝুঁকি ব্যাপক হারে বেড়ে যায় বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেট্রিকস বিভাগের সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে এক গবেষণায় এসব তথ্য উঠে আসে।

গবেষণায় দেখা যায়, বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২ দশমিক ৫, পিএম ১০, নাইট্রোজেন অক্সাইড ও ট্রাই অক্সিজেনের মাত্রাতিরিক্ত উপস্থিতি রয়েছে। যা শিশুর অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২৮ শতাংশ বাড়িয়ে দেয়। আর জন্মের পর টানা চার বছর দূষিত বায়ুর সংস্পর্শে থাকলে অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি চার গুণের বেশি বেড়ে যায়।এদিকে, দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী বায়ু দূষণে বেশিভাগ সময়ই রাজধানীর অবস্থান বিশ্বের মধ্যে প্রথম তিনের মধ্যে থাকে।সহকারী গবেষক রাকিব হোসেন বলেন, দূষিত বায়ু বাচ্চাদের বুদ্ধিভিত্তিক বিকাশের ওপর খারাপ প্রভাব ফেলে। ফলে অটিজম আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

গবেষক দলের প্রধান সাখাওয়াত হোসেন বলেন, গর্ভকালীন সময়ে ২ দশমিক ৫ পিএম প্রতি ১০ মাইক্রোমিটারে এক্সপোজার বেশি হওয়ার কারণে প্রায় ১৫ শতাংশ অটিজমের ঝুঁকি বেড়ে যায়। এক্ষেত্রে গর্ভবতীদের বাইরে বের হওয়া থেকে যতটাসম্ভব বিরত থাকতে হবে। একান্তই বাইরে বের হতে হলে মাস্ক পরিধান করতে হবে। এছাড়া, বায়ুদূষণ থেকে রক্ষা পেতে সবুজ পরিবেশে থাকাসহ বেশ কিছু পরামর্শও দেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা