ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

ঈদ-রমজান উপলক্ষ্যে মহাসড়কে টোল ও বিমান ভাড়া কমালো ইন্দোনেশিয়া

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১২:১৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১২:১৯:৫৪ অপরাহ্ন
ঈদ-রমজান উপলক্ষ্যে মহাসড়কে টোল ও বিমান ভাড়া কমালো ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উপলক্ষ্যে দেশটির বেশ কয়েকটি প্রধান মহাসড়কে টোল কমানো এবং অভ্যন্তরীণ যাত্রীদের বিমান ভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। রোববার (২ মার্চ) এক প্রতিবেদনে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, রমজান ও ঈদ উপলক্ষ্যে বিপুল সংখ্যক মানুষের নিজের পরিবারের কাছে ছুটে যাওয়াকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্তো জানান, ঈদ উপলক্ষ্যে আগামী দুই সপ্তাহের জন্য বিমান ভাড়া কমানো হবে এবং প্রধান মহাসড়কের টোলও কমানো হবে। এছাড়াও মুসলিম সম্প্রদায়কে রোজা রাখতে এবং স্বাচ্ছন্দ্যে ছুটি উদযাপনে সহায়তা করার জন্য সরকারের চেষ্টার কমতি নেই বলে জানান তিনি।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় স্থানীয় সময় শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। মূলত রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ইন্দোনেশীয়রা তাদের পরিবারের কাছে ফিরে যান। দেশের জনগণ যাতে সাচ্ছন্দে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিরাপদে এবং সাশ্রয়ী মূল্যে যাতায়াত করতে পারে, সেজন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী