ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

লেবুর হালি ২০০ টাকা

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১২:৫৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১২:৫৫:৩৫ অপরাহ্ন
লেবুর হালি ২০০ টাকা
রোজার শুরুতেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইকারি ও খুচরা বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। এর মধ্যে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যা সাধারণত রোজার সময় চাহিদা বেশি থাকে। এছাড়া, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এবং সয়াবিন তেলের সংকট নিয়েও অভিযোগ উঠেছে।

শনিবার (১ মার্চ) জগন্নাথপুর বাজার ঘুরে দেখা যায়, ছোট আকারের লেবু বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায়, মাঝারি আকারের লেবু ২০০ টাকা এবং বড় আকারের লেবু ২২০ টাকায়। অন্যদিকে, সবজি কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে, এবং মাংসের দামও বৃদ্ধি পেয়েছে। যেমন, সোনালি মুরগি ৩২০ টাকা, ব্রয়লার মুরগি ২০০ থেকে ২২০ টাকা এবং লাল মোরগ ৬০০ থেকে ৬৫০ টাকা দামে বিক্রি হচ্ছে।

ফজলু মিয়া নামের একজন ক্রেতা জানান, "রোজার একদিন আগেই বাজারে যেন আগুন লেগেছে। সয়াবিন তেল বাজার থেকে উধাও, আমরা মধ্যবিত্ত পরিবার অসহায় হয়ে পড়েছি।"

সবজি ব্যবসায়ী শেরন ভাণ্ডারি বলেন, "লেবুর সংকট থাকায় আড়তদারদের কাছ থেকে বেশি দামে কিনতে হয়েছে, তার মধ্যে যাতায়াত খরচও রয়েছে, এজন্য লেবুর দাম বেশি। তবে অন্যসব সবজির দাম বাড়েনি।"

পাইকারি বিক্রেতা রমিজ আলী জানান, "আমাদের কাছ থেকে কম দামে কিনে আড়তদাররা বেশি দামে বিক্রি করে, যার ফলে দাম বেড়ে যায়।"

এদিকে, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, "বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন কিছুদিন ধরে সভা ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার চালাচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার তদারকি করা হচ্ছে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা