ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান পঞ্চম

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১১:২৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১১:২৩:১৯ পূর্বাহ্ন
বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান পঞ্চম
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ঢাকার অবস্থান পঞ্চম। আইকিউ এয়ারের সূচকে ১৭৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। রবিবার সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।গতকালের মতো আজও বায়ু দূষণে ভয়াবহ অবস্থা বিরাজ করছে পাকিস্তানের শহর লাহোরে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী শহরটির বাতাসের স্কোর ৭৭৮। গতকাল সকাল ১০টায় লাহোর স্কোর ছিল ৮৪৮ যেখানে স্কোর ৩০১ এর বেশি হলেই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়। রবিবার সকালে তালিয়ার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বাতাসের স্কোর ৫১১।তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে চীনের উহান এবং মিসরের কায়রো। শহর দুটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।রবিবার সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মহাখালীর আইসিডিডিআরবি এলাকায়। সেখানে বাতাসের স্কোর ১৯৮।

এর পরেই রয়েছে সাভারের হেমায়েতপুর ও গুলশান ২ এর রব ভবন এলাকা। এখানে বাতাসের স্কোর যথাক্রমে ১৯০ ও ১৮২। ‘অস্বাস্থ্যকর’ বাতাস বিরাজ করছে গুলশান বাড্ডা লিংক রোড, তেজগাঁয়ের শান্তা টাওয়ার এলাকা, ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও লাখালপাড়া এলাকায়।
সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার বায়ু দূষণের রিয়েল টাইম তথ্য সরবরাহ করে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে