ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

ইসি পিছলে গেলে নতুন বাংলাদেশের স্বপ্ন পিছিয়ে পড়বে: সিইসি

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০১:৪৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০১:৪৬:৫০ অপরাহ্ন
ইসি পিছলে গেলে নতুন বাংলাদেশের স্বপ্ন পিছিয়ে পড়বে: সিইসি
কোনোক্রমে নির্বাচন কমিশন (ইসি) পিছলে গেলে নতুন বাংলাদেশের স্বপ্ন পিছিয়ে পড়বে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।রোববার (৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।এ এম এম নাসির উদ্দিন বলেন, কোনোক্রমে ইসি পিছলে গেলে নতুন বাংলাদেশের স্বপ্নে পিছিয়ে পড়বে মানুষ। এত মানুষের আত্মাহুতির সঙ্গে বিট্রে করা হবে, যার কারণে পরীক্ষা কঠিন।
 
সিইসি বলেন, এবার নির্বাচন কমিশনের প্রতি মানুষের প্রত্যাশা বেড়ে গেছে। সব রাজনৈতিক দলের চিন্তা এক থাকবে না। রাজনৈতিক দলগুলো যতই বিপরীতমুখী বক্তব্য দেক না কেন সঠিক সময় ঐক্যে পৌঁছাবে বলে বিশ্বাস করি।যদিও সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নে ঐকমত্য কমিশনের প্রয়োজন আছে বলে মনে করেন না এ এম এম নাসির উদ্দিন। তবে সুষ্ঠু ভোট নিয়ে মানুষের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
 
‘১৮ কোটি মানুষের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসি। সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দায়বদ্ধ থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে স্বাক্ষর নিতে পারে ঐকমত্য কমিশন’, যোগ করেন সিইসি।তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোটে জেতা যায়। কিন্তু আখেরে নিজের জন্যও ভালো হয় না। দেশের জন্যও ভালো হয় না, দলের জন্যও ভালো হয় না।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু