ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ছিনতাইকারীর কবলে অভিনেতা হারুন

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০২:০৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০২:০৫:৪২ অপরাহ্ন
ছিনতাইকারীর কবলে অভিনেতা হারুন
ছিনতাইয়ের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা হারুন রশিদ। শনিবার (১ মার্চ) রাতে শুটিং শেষে বাড়ি ফেরার পথে কাঞ্চন থেকে কমলাপুর যাওয়ার পথে এই ঘটনা ঘটে। সিএনজির স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে ড্রাইভার গাড়ি থামিয়ে দেন, তখনই কয়েকজন ছিনতাইকারী এসে তাকে ঘিরে ফেলে। অভিনেতার কাছ থেকে ৯ হাজার টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয় তারা।

অভিনেতা এই ঘটনার বিস্তারিত তুলে ধরে জানান, সিএনজিটি থামানোর পর দুটি বাইক এসে তাদের ঘিরে ফেলে। তারা চাপাতি নিয়ে তাকে ভয় দেখিয়ে মানিব্যাগ, মোবাইল এবং ব্যাগ ছিনিয়ে নেয়। এর পরে ছিনতাইকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

হারুন রশিদ বলেন, তিনি ঘটনাটি ঘটে যাওয়ার পর কিছু সময় চুপচাপ ফুটপাতে বসে ছিলেন। অনেক গাড়ি চলছিল, কিন্তু কেউ থামেনি। পরে এক বাইক আরোহী তাকে সাহায্য করে গন্তব্যে পৌঁছান।

এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে তিনি জানান, তিনি কোনো অভিযোগ করবেন না। তার মতে, এ ধরনের ঘটনা এখন অহরহ ঘটে এবং তিনি এটি স্বাভাবিকভাবে নিয়েছেন, তবে সেই সময় ভয় পেয়ে গিয়েছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম