ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন

গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করলো ইসরায়েল

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০২:২৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০২:২৭:১৮ অপরাহ্ন
গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করলো ইসরায়েল
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর ইসরায়েল মানবিক ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে। 

২ মার্চ তারিখে ইসরায়েলি মিডিয়ার মাধ্যমে এ তথ্য জানানো হয়। ইসরায়েল সরকারের বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ নতুন একটি প্রস্তাব দিয়েছেন, যা ইসরায়েল মেনে নিয়েছে, তবে হামাস তা প্রত্যাখ্যান করেছে। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র কার্যালয় জানায়, জিম্মিদের মুক্তি না দেওয়া হলে তারা যুদ্ধবিরতি মেনে নেবে না। হামাস যদি তাদের অবস্থানে অনড় থাকে, তবে এর পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেছে তারা।

এদিকে, হামাস ইসরায়েলের এই পদক্ষেপকে "সস্তা ব্ল্যাকমেইল" আখ্যা দিয়ে জানায়, এটি যুদ্ধাপরাধের শামিল এবং যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তারা মধ্যস্থতাকারীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন