ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

শ্রমিকদের কর্মবিরতিতে খুলনার চালের বাজার অচল

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০২:৩৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০২:৩৮:২৯ অপরাহ্ন
শ্রমিকদের কর্মবিরতিতে খুলনার চালের বাজার অচল
খুলনা বড় বাজারের হ্যান্ডলিং শ্রমিকদের কর্মবিরতি বর্তমানে চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মবিরতি ২ মার্চ পর্যন্ত চলতে থাকায় রমজান শুরুর আগেই বাজারে চালের সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। চাল ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন প্রতি ২৫ কেজি চালের বস্তায় এক টাকা মজুরি বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দেন এবং কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মুরাদ ট্রেডার্স এর পরিচালক জিয়াউল হক মিলন জানান, ৫ দিন ধরে চলা এই ধর্মঘটের কারণে সাধারণ ক্রেতারা ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে খুলনার বাইরের মোকামের কাস্টমারদের। চালের বস্তা বহন করতে শ্রমিক পাওয়া যাচ্ছে না, ফলে ট্রাক এবং ট্রলার ফাঁকা ফিরে যাচ্ছে।

খুলনা ধান চাল বণিক সমিতি জানিয়েছে, তারা পূর্বে শ্রমিকদের মজুরি প্রতি বস্তায় ৪ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ৫ টাকা এবং ৬ টাকা করেছে, তবে শ্রমিক ইউনিয়ন এই প্রস্তাবও মানেনি। ১ মার্চ অনুষ্ঠিত একটি সভায় কোনো সমঝোতা না হওয়ায় সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়ে যায়। পরবর্তীতে, শ্রমিকরা তাদের দাবি মেনে না নেওয়ার সিদ্ধান্ত জানায় এবং কর্মবিরতি অব্যাহত রাখে।

এদিকে, চাল ব্যবসায়ীরা তাদের দোকানে নতুন মজুরি তালিকা টানিয়ে দিয়েছেন, যা ১ রমজান থেকে কার্যকর হবে। এতে আমদানিতে প্রতি বস্তায় ৪.৫ টাকা থেকে ৫ টাকা এবং রপ্তানিতে ৪.৫ টাকা থেকে ৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা