ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন

সড়ক দুর্ঘটনায় গ্র্যামি মনোনীত গায়িকার মৃত্যু

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০৩:৪৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০৩:৫০:০৬ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় গ্র্যামি মনোনীত গায়িকার মৃত্যু
গ্র্যামি মনোনীত আরএন্ডবি গায়িকা অ্যাঞ্জি স্টোন মারা গেছেন। গতকাল ১ মার্চ একটি ১৮ চাকা ট্রাকের সাথে তার গাড়ির সংঘর্ষে তিনি নিহত হন। তার বয়স ছিল ৬৩ বছর।তার মেয়ে লাদি ডায়মন্ড ফেসবুকে এই মর্মান্তিক খবর নিশ্চিত করে লিখেছেন, ‘আমার মা চলে গেছে।’

১৯৬১ সালের ১৮ ডিসেম্বরে দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন অ্যাঞ্জেলা ল্যাভার্ন ব্রাউন। পরবর্তীতে তিনি গান করতে এসে অ্যাঞ্জি স্টোন নামে প্রতিষ্ঠা পান। ১৯৭০ এর দশকের শেষের দিকে ‘দ্য সিকুয়েন্স’ গ্রুপের সদস্য হিসেবে তার সংগীত ক্যারিয়ার শুরু হয়। এই গ্রুপটি প্রথম নারী হিপ-হপ গ্রুপগুলোর মধ্যে অন্যতম। তাদের ১৯৭৯ সালের গান ‘ফাঙ্ক ইউ আপ’ এখনো একটি ক্লাসিক হিসেবে বিবেচিত হয়।

১৯৯০ এর দশকে স্টোন আরএন্ডবি সংগীতে প্রবেশ করেন। প্রথমে ভার্টিক্যাল হোল্ড গ্রুপের সঙ্গে, এরপর সলো শিল্পী হিসেবে কাজ করেন। ১৯৯৯ সালে তার প্রথম সলো অ্যালবাম ‘ব্ল্যাক ডায়মণ্ড’ মুক্তি পায়। যার মধ্যে ছিল ‘নো মোর রেইন’ গানটি তুমুল জনপ্রিয় হয়। ২০০১ সালে ‘ম্যাহগনি সোল’ অ্যালবামটি প্রকাশিত হয়। সেখানে অ্যাঞ্জির কণ্ঠে জনপ্রিয়তা পায় ‘উইশ আই ডিড’ন্ট মিস ইউ’।অ্যাঞ্জি স্টোন ছিলেন একজন সফল গান লেখকও। তিনি ডি’এঞ্জেলো, আলিসিয়া কিজ এবং লেনি ক্রাভিটজের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। তার সংগীত কর্মজীবনে তিনটি গ্র্যামি মনোনয়ন পেয়েছেন তিনি।


সঙ্গীত ক্যারিয়ারের বাইরে, স্টোন সিনেমাতে অভিনয়ও করেছেন। ২০০৩ সালে ব্রডওয়ে মিউজিক্যাল ‘শিকাগো’তে অভিষেক করেন। তিনি কিছু রিয়েলিটি টিভি শোতে উপস্থিত হয়েও নজর কেড়েছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন