ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ফুটবলে এল নতুন নিয়ম, গোলকিপার সময় নষ্ট করলেই কর্নার

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০৪:১৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০৪:১৯:১৮ অপরাহ্ন
ফুটবলে এল নতুন নিয়ম, গোলকিপার সময় নষ্ট করলেই কর্নার
ফুটবল মাঠে বল হাতে নিতে পারেন শুধু গোলকিপার। আর এ সুবিধাটা কাজে লাগিয়ে অনেক সময় বল হাতে নিয়ে সময় নষ্ট করতে দেখা যায় তাঁদের। এখন থেকে সময় নষ্ট করা গোলকিপারদের একটু বেশিই সতর্ক থাকতে হবে। কারণ, বল বেশি সময় আটকে রাখলেই প্রতিপক্ষ কর্নার পাবে।শনিবার ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সভায় নতুন এই নিয়ম অনুমোদন করা হয়েছে। জুনে ৩২ দল নিয়ে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে এ নিয়ম কার্যকর হবে।

গোলকিপার ইচ্ছাকৃতভাবে বল আটকে রেখে সময় নষ্ট করলে এখনো শাস্তি দেওয়া হয়। সে ক্ষেত্রে একজন গোলকিপার ৬ সেকেন্ডের বেশি সময় নষ্ট করলে প্রতিপক্ষকে পরোক্ষ ফ্রি–কিক দেওয়া হয়। পরোক্ষ ফ্রি–কিকে গোলমুখে শট নেওয়ার আগে আরেকজন ফুটবলারকে পা ছোঁয়াতে হয়। এ ধরনের ঘটনায় গোল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে রেফারিরা শাস্তি দিতে নিরুৎসাহিত বোধ করেন। কারণ, অধিকাংশ ঘটনায় দেখা যায় গোলকিপারের সময় নষ্টের সময় গোলের সম্ভাবনা একই মাত্রার ছিল না।গোলকিপারদের সময় নষ্টের ঘটনায় যথাযথ শাস্তি নিশ্চিত করতে শাস্তির ধরনে পরিবর্তন এনে কর্নারের নিয়ম করেছে আইএফএবি। এ ক্ষেত্রে গোলকিপারদের জন্য সময়ও বাড়ানো হয়েছে। গোলকিপাররা বল ধরে রাখতে পারবেন সর্বোচ্চ ৮ সেকেন্ড। কর্নার সিদ্ধান্ত দেওয়ার আগে রেফারি ৫ সেকেন্ড সতর্কতামূলক গণনা (কাউন্টডাউন) করবেন।

সময় নষ্টে কর্নারের নিয়ম অনুমোদনের আগে এটি ইংল্যান্ডের লিগ টু এবং মাল্টা ও ইতালির ফুটবলে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। ৪০০টির বেশি ম্যাচের পরীক্ষায় দেখা গেছে, ইংল্যান্ডে গোলকিপারের সময় নষ্টের কারণে কর্নার হয়েছে তিনটি, মাল্টায় একটিও নয়। ইতালিতে পরীক্ষা চালানো হয়েছিল কর্নারের বদলে থ্রোর শাস্তি। সেখানে একবার শাস্তিটি প্রয়োগ করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, নর্দার্ন আয়ারল্যান্ডে আয়োজিত আইএফএবির শনিবারের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে কর্নারের নিয়ম অনুমোদন করা হয়েছে। ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত আইএফএবিতে মোট ভোট ৮টি।এর মধ্যে বিশ্বজুড়ে ২০০টির বেশি দেশের প্রতিনিধিত্বকারী ফিফার ভোট ৪টি, বাকি ভোট প্রতিষ্ঠাকালীন সদস্য ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশনের। ফুটবল খেলায় নতুন কোনো নিয়ম প্রবর্তন করতে তিন–চতুর্থাংশ ভোটের প্রয়োজন হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা